সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি বললেন : এমপি আব্দুস সাত্তার

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১২:৩৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১২:৩৬:৫০ অপরাহ্ন
 

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): 
১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার,  ঠাকুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম ছাতনাই- ইউনিয়নের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুস সাত্তার মাননীয় জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুস সাত্তার বিএনপি সরকারের ঘুস বানিজ্য, বিভিন্ন চাকুরীতে দলীয় করন, চাদাবাজি, সারের ডিলারসীপে বিএনপি নেতাদের দলীয় করন ও আন্তীয়করন ও টাকার বিনিময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের পাইয়ে দেওয়া সহ নানান প্রকার সমালোচনা করতে গিয়ে বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিলো সবার আগে বাংলাদেশ কিন্তু এখন সকল ক্ষেত্রে সবার আগে বিএনপি। 

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা, কাজী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা। কাজী মাওলানা রুকনুজ্জামান, উপজেলা সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা শাখা।
মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা বায়তুলমাল, ডিমলা উপজেলা শাখা।

সভাপতি
জনাব মোঃ আব্দুল আলিম শিপন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন শাখা ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, পশ্চিম ছাতনাই ইউনিয়ন শাখা আয়োজনে জনাব মোঃ আব্দুল আলিম শিপন সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com