যশোরের বেনাপোলে পিস্তল, গুলি,ম্যাগজিন সহ এক ভ্যান চালক আটক।

আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:০৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:০৮:০২ অপরাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টার:---- যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ইঞ্জিনচালিত ভ্যান চালককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। ​শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকার সময় বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড়স্থ মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ৩ নং ওয়ার্ড কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সুজন হোসেন ও কনস্টেবল আ. হাইসহ পুলিশের একটি চৌকস দল বেনাপোল-যশোর মহাসড়কের উপর অভিযান চালায়। এ সময় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের সম্মুখে অস্ত্র ও গুলিসহ চালককে আটক করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। ​এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ এক চালককে আটক করা হয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বেনাপোল পোর্ট থানা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তবে আটককৃত আসামি মিয়ারাজ গাইনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিন। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com