যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:৪২:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:৪২:১১ পূর্বাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ--- যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল এসব মালামাল আটক করে। ​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এবং অবৈধভাবে নিয়ে আসা ৩৬টি ভারতীয় শাড়ী, ৮টি থ্রি-পিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা। ​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্রকে আটক করার জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ​তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযানের ফলেই সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com