​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৯:০৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৯:০৩:০২ অপরাহ্ন
​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। ​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত ০৮:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানে টহলদল ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা। ​জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রচলিত আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, ​"দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com