গালিবাফকে ছাড়াই ভারতে ব্রিকসের বৈঠকে অংশ নিচ্ছে ইরান

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১১:৫৩:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১১:৫৩:০৪ পূর্বাহ্ন



ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১২তম পার্লামেন্টারি ফোরামে অংশ নিচ্ছেন না।


অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির’ কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। তবে গালিবাফ না গেলেও ইরানের একটি সংসদীয় প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের দূতাবাস এ তথ্য জানায়। তবে গালিবাফের অনুপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করা ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে দূতাবাস বলেছে, ব্রিকসের শীর্ষ সম্মেলন ও বিভিন্ন বৈঠকে সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় ও কার্যকরভাবে অংশ নেওয়ার বিষয়ে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় দেশটির সংসদীয় প্রতিনিধিদল ব্রিকসের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ চালিয়ে যাবে।

২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে ব্রিকসের যাত্রা শুরু হয়। তখন জোটটির নাম ছিল ‘ব্রিক’। চার বছর পর দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় ‘ব্রিকস’। পরে জোটটি সম্প্রসারিত হয়।

বর্তমানে এর সদস্যদেশের মধ্যে রয়েছে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইন্দোনেশিয়াও।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com