শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি পুলিশ সুপারের আহ্বান

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:৫৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:৫৮:৩২ অপরাহ্ন
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট মূল্যায়ন করেন পুলিশ সুপার। মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙামাটি জেলা পুলিশের সাতটি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশ নেয়। কন্টিনজেন্টগুলো পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মধ্য দিয়ে মাস্টার প্যারেডের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। পরে তিনি পুলিশ সদস্যদের কিট প্যারেড পরিদর্শন করেন এবং সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সংরক্ষণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার; অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমামসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com