মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের ক্ষেতলাল থানার পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকাসহ ৫ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে।
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-মুক্তারুল আলম এর নেতৃত্বে থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জুয়া খেলার সময় ৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে পাওয়া যায় ৪০৫০ টাকা, ২টি স্মার্টফোন, ১ সেট তাস এবং ১টি চাদর জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-মুক্তারুল আলম বলেন,আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।