বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৫:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:০৫:৫৩ অপরাহ্ন


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি ও লাগেজ সংক্রান্ত সংকট নিয়ে অসন্তোষ থেকে ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন আখতারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় জামিনের আবেদন করেছেন কারাগারে থাকা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে আসামিপক্ষে জামিনের পক্ষে আইনি যুক্তি তুলে ধরবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

এর আগে গত ২ অক্টোবর রাজধানীর সেনানিবাস এলাকার ডিওএইচএসের নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে আদালতের অনুমতিতে তাঁকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডের আনুষ্ঠানিকতা শেষে তাঁকে কারাগারে পাঠানো হলে তিনি বর্তমানে জেলহাজতেই দিন কাটাচ্ছেন।.


মামলার বিবরণ অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি ও লাগেজ সংক্রান্ত সংকট নিয়ে অসন্তোষ থেকে ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন আখতারুজ্জামান। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার পাশাপাশি সেখানে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ আনা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি, অপরাধমূলক বলপ্রয়োগ, আঘাত, ইচ্ছাকৃত অবমাননা এবং হুমকি প্রদানের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com