শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই প্রকৌশলীর দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০২:০৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০২:০৫:৪৫ অপরাহ্ন



শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 


বিতর্কিত দুই কর্মকর্তা হলেন—শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি এবং সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দ।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশের বিষয়ে বলা হয়—শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের দুর্নীতিবাজ সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনি ও সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আবু সাঈদ আকন্দের বিরুদ্ধে অভিযোগ। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পেপার কাটিংসহ বিভিন্ন তথ্য সন্নিবেশ করে অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে একই অভিযোগের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান শাখা থেকে তদন্ত করা হয় বলে জানা গেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com