বিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০২:৫৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০২:৫৩:৫৬ অপরাহ্ন



ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে এক পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। বুধবার রাতে রাজাগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডে এ নাটক সাজায় বিএনপি। যে কারণে ওই ব্যক্তিকে তারা পুলিশে সোপর্দও করেনি। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার সকালে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের জানান, ওই ব্যক্তিকে বোরকা পরিয়ে ভোট চাওয়ার অভিনয় করিয়েছে বিএনপি। পরে টিকটকের মতো তার ভিডিও ধারণ করে আনন্দ-উল্লাস করা হয়।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন, যাদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com