যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই জন সহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার।

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১১:৩৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১১:৩৯:১০ অপরাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টার যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই জন সহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় থানা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. রাব্বি বিশ্বাস (২৬)। তাঁকে বুধবার (২৮ অক্টোবর-২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেনাপোল বাজারের মেয়র মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। অপর ব্যক্তি শিবনাথপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. আব্দুল মাজেদ (৪২)। তাঁকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর-২০২৬) রাত ১২টা ১০ মিনিটে বারপোতা বাজার থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা দুজনই পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর-২০২৬) পুলিশ প্রহরায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, একই দিনে বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত নেপাল মন্ডল (৩০) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের অধীর মন্ডলের ছেলে। থানা পুলিশের এএসআই মো. সুজন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবার সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে নেপাল মন্ডলকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেফতার করে তাঁকে থানায় নেওয়া হয়। পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতার নেপাল মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com