আসামে বেলুনের সঙ্গে বাঁধা যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০১:৫৭:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০১:৫৭:১৪ অপরাহ্ন



ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি গ্রামে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের বিএনপির যুবসংগঠন জাতীয়তাবাদী যুবদলের একটি ব্যানার পাওয়া গেছে। শুক্রবার নারায়ণপুর থানার অন্তর্গত লেটেকুজান গ্রামের একটি ধানখেতে বেলুনগুলো দেখতে পান স্থানীয় এক কিশোর।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে পাশের মাঠে গরু চরানোর সময় কিশোরটি বেলুনগুলো দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।

বেলুনের সঙ্গে লাগানো ফ্লেক্স ব্যানারে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।


ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় একই ধরনের দলীয় ব্যানারযুক্ত বেলুন ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ধলপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেটেকুজান গ্রামে যায়। পরে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।


এই সময় পুলিশ জানায়, ব্যানার ও বেলুনগুলো কোথা থেকে উড়ে এসেছে এবং কীভাবে ভারতের এই গ্রামে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করা হচ্ছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com