ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) নতুন নেতৃত্ব: সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মানিক

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৩:৪৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৩:৪৬:৪৩ অপরাহ্ন



ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, অনলাইন গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দ্য বিজনেস ডেইলির মো. দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে গ্লোবাল টেলিভিশনের মহিউদ্দিন মানিক মনোনীত হয়েছেন।

গত শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনশ্রীতে ডিএমএফের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কমিটি ঘোষণা করেন ডিএমএফের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপদেষ্টা পরিষদের সদস্য স্টার নিউজের হেড অব ডিজিটাল মইন বকুল এবং বাংলা ৫২ নিউজের প্রকাশক কাজী আওলাদ হোসেন।

সহসভাপতি: তামজিদ মির্জা (রুপালী বাংলাদেশ), আরেসুল ইসলাম রাসেল (ডিবিসি নিউজ) ও পরান মাঝি (জাগো নিউজ)।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ জাফরান হোসেন নূর (দৈনিক নয়া দিগন্ত)।

যুগ্ম সাধারণ সম্পাদক: মোরশেদ আলম (বাংলাভিশন)।

সাংগঠনিক সম্পাদক: মো. শামছুল আলম (দূরবীন নিউজ) এবং সহসাংগঠনিক সম্পাদক: মিঠুন (সদ্য সংবাদ)।

অর্থ সম্পাদক: মইন উদ্দিন রাতুল (দীপ্ত টিভি) এবং সহ-অর্থ সম্পাদক: রুহুল আমিন (দৈনিক যুগান্তর)।

দপ্তর সম্পাদক: মেহেদী হাসান রনি (টাইমস্ টুডে) এবং উপদপ্তর সম্পাদক: মারুফ হোসেন (চ্যানেল ওয়ান)।

আইন সম্পাদক: আলাউদ্দিন আল আজাদ (গ্লোবাল টিভি)।

প্রচার সম্পাদক: আলাউদ্দিন মিয়া (চ্যানেল ওয়ান)।

নারীবিষয়ক সম্পাদক: নুরুন্নাহার চৌধুরী কলি (ভিওডি বাংলা)।

স্বাস্থ্যবিষয়ক সম্পাদক: তৌহিদুল ইসলাম তারেক (এখন টিভি)।

শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক: আজাদ হোসেন (এশিয়া পোস্ট)।

আইসিটি সম্পাদক: মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আবদুল মজিদ সুজন (দ্য ডেইলি এলাইভ)।

ক্রীড়াবিষয়ক সম্পাদক: আবু রায়হান ইফাত (চ্যানেল আই)।

পরিকল্পনা বিষয়ক সম্পাদক: রবিউল ইসলাম (স্বদেশ প্রতিদিন)।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক: শিবলী আহমেদ (এনপিবি নিউজ)।

কার্যনির্বাহী সদস্যবৃন্দ: ফখরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), আবু সালেহ মুসা (দৈনিক যুগান্তর), ওয়ালিউল হাসনাত (টাইমস্ টুডে), নুসরাত জাহান ঐশী (জাতীয় অর্থনীতি), তাবারাক হোসাইন (দৈনিক সময়ের কাগজ) এবং আকাশ বিশ্বাস (এশিয়ান টেলিভিশন)।

নতুন এই কমিটি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অনলাইন মাধ্যমের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com