৪৫তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেলেন ৭ জন

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০২:৪০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০২:৪০:১৯ অপরাহ্ন



৪৫তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী পদে ৭ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ জন সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ জন সহকারী প্রকৌশলী (ই/এম) পদে নিয়োগ পেয়েছেন।

গত ২৯ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আবু নাসের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (গণপূর্ত) ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৪ জন এবং সহকারী প্রকৌশলী (ই/এম) পদে ৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।


সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন- মো. মেহেদী হাসান, মোতাহার হোসেন, মাহমুদুল হাসান এবং শাহজালাল।

অন্যদিকে সহকারী প্রকৌশলী (ই/এম) পদে নিয়োগ পাওয়া ৩ কর্মকর্তা হলেন- মো. রিফাত বিন রফিক, রাজন রায় এবং শাহরিয়ার শেখ।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারী করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com