এইচএসসি পরীক্ষায় শূন্য পাস করা ২৬ শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একইসঙ্গে তাদের বোর্ডের জরুরি সভায় উপস্থিত হতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত ই খুদা সাক্ষরিত এ নোটিশ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর জারি করা হয়।
এতে বলা হয়, চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত সুস্পষ্ট কারণ ব্যাখা প্রদানসহ আগামী ১০ নভেম্বর মঙ্গরবার সকাল ১০ টায় বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে হবে।