মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই উপজেলার ২নং জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সবুর সমর্থনে ১নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মরহুম আশরাফ আলী মেম্বার এর চাতালে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সদস্য, আহ্বায়ক কমিটি,কালাই উপজেলা বিএনপি ও সাবেক কোষাধ্যক্ষ, জেলা বিএনপি জয়পুরহাট, মোঃ আব্দুস সবুর
আসন্ন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বলেন,জনগণের সেবা ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য, স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া পেলে জিন্দাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়নে রূপান্তর করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ সাবু। সঞ্চালনা করেন, তোফাজ্জল হোসেন।
বৈঠকে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একজন জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। তাঁরা এসব প্রত্যাশা বাস্তবায়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সবুর এর প্রতি সমর্থন জানান এবং তাঁর পক্ষে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন