সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:২১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:২১:২৯ অপরাহ্ন
প্রায় আট বছর ধরে গণমাধ্যমে কাজ করছেন সাংবাদিক ও উদ্যোক্তা মিহিরুল মিরাজ। টেলিভিশনে রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করার পর এখন তিনি অনলাইন সংবাদমাধ্যম নিউজ টাইমস ২৪-এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে তিনি এসএমএফ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং হেল্প হ্যান্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। মিহিরুল মিরাজ ২০০৩ সালের ২৭ নভেম্বর চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আলাদিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে তানযীমুল মিল্লাত একাডেমি থেকে মাধ্যমিক শিক্ষা নিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরপর উত্তরা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। গত প্রায় আট বছরে তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমসাময়িক ঘটনা, সামাজিক বাস্তবতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন। নিউজ টাইমস ২৪ (newstimes24bd.com) একটি ২৪ ঘণ্টাভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম। এর মাধ্যমে দেশ-বিদেশের সংবাদ ও সমসাময়িক বিষয় পাঠকের কাছে তুলে ধরা হয়। এ প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মিহিরুল মিরাজ। এছাড়া তিনি এসএমএফ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি সেবা ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট খাতে কাজ করছে। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি হেল্প হ্যান্ড বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com