ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আনন্দ মিছিল

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব জনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। নেতৃত্বের নতুন দায়িত্ব পাওয়ায় তাঁদের অভিনন্দন জানাতে আয়োজিত এ আনন্দ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। আনন্দ মিছিলের নেতৃত্ব ও শুভেচ্ছা বার্তায় উপস্থিত ছিলেন এইচ এম সোহাগ, সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্তমান সভাপতি পদপ্রার্থী। এ সময় এইচ এম সোহাগ নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাঁদের যোগ্য নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে নবনির্বাচিত দুই নেতার রাজনৈতিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com