চট্টগ্রামের বোয়ালখালীতে থানার পাশেই মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
রোববার (৮ নভেম্বর) ভোরে ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সংক্রান্ত ১ মিনিটি ৪০ সেকেন্ডের একটি ভিডিও ওয়াসিম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।
এতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরুত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম….!’
ভিডিওটিতে দেখা যায়, এ মিছিলে অন্তত ১১ থেকে ১২ জন নেতাকর্মী অংশ নেন।
ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের ছবি যুক্তছিলো। এতে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ওয়াসিম আল ইমন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ।’
তবে ওয়াসিম আল ইমন ছাত্রলীগের কোন পদে রয়েছেন তা জানা যায়নি।
মিছিলটি পৌর সদরের তুলাতল থেকে পুরান থানা রোড এলাকায় হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ভিডিওটি পেয়েছি। মিছিলকারীদের পরিচয় শনাক্তে কাজ চলছে।