শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার নৈতিক অধিকার রাখে না: সাদিক কায়েম

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৩:৪৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৩:৪৮:৪৯ অপরাহ্ন




ক্যাম্পাসের ভিতরে দিনেদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না- বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।

ডাকসু ভিপি আরো বলেন, ‘সারাদেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে চলছে একধরনের নীরব প্রশ্রয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে।



গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।’

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে সারাদেশে সন্ত্রাসী লীগ নিশ্চয়ই চলন্ত বাসে আগুন দিতে পারতো না। আজ প্রধানমন্ত্রী বেঁচে থাকলে নিশ্চয়ই তিনি গোয়েন্দা তথ্য ব্যবহার করে ককটেল ও বোমা ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের আগেই ধরে ফেলতেন।

আজ বিএনপি ক্ষমতায় থাকলে নিশ্চয়ই জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার ইতোমধ্যে সম্পন্ন হয়ে যেতো, হাসিনাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়ন করতে এতোদিন অপেক্ষা করা লাগতো না।’


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com