ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৩:৫৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৩:৫৬:২৩ অপরাহ্ন



ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. মির্জা গালিব। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘‘শেখ হাসিনা এখন ভারতে পলাতক আর আওয়ামী লীগের দল হিসাবে সকল কার্যক্রম নিষিদ্ধ। হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে আমাদের এখন করণীয় কী?


শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সিস্টেম তৈরি করেছিল। নির্বাচন কারচুপি, এবং বিরোধী রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও নাগরিকদের গুম খুনের মাধ্যমে ক্ষমতাকে প্রায় চিরস্থায়ী করে ফেলেছিল। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বলে কিছু ছিল না। এর পাশাপাশি একটা দুর্নীতিগ্রস্ত অর্থনীতি তৈরি করেছিল। বড় বড় প্রকল্পের মাধ্যমে টাকা চুরি করে বিদেশে পাচার করা ছিল তাদের সিগনেচার মার্ক। আর শেষ বেলায় কয়েক হাজার মানুষকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করার পৈশাচিকতা ছিল অমার্জনীয় অপরাধ। এই সকল কাজের মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনা। তার সরকার আর দল হিসাবে আওয়ামী লীগ ছিল তার ক্ষমতা চর্চার মাধ্যম।

কিন্তু অবশেষে তরুণ প্রজন্মের নেতৃত্বে একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হইল। সব ক্ষমতারই একটা শেষ আছে। সব অপরাধেরই এক সময় বিচারের সময় আসে।

জাতি হিসাবে আমাদের সামনে এখন বড় প্রশ্ন হইল, হাসিনা আর আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সিস্টেমে যেন আমরা কখনো ফেরত না যাই—সেইটা নিশ্চিত করা। আর এইটা নিশ্চিত করার জন্য সবার প্রথমে প্রয়োজন শেখ হাসিনার এবং তার দল ও সরকারের যারা জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত ছিল, যারা আওয়ামী লীগের ১৭ বছর গুম খুন এবং দুর্নীতির সাথে জড়িত ছিল - তাদের বিচার সম্পন্ন করা। এরপর দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা।

এই বিচারের কাজ যদি আমরা দ্রুত শেষ করতে না পারি, এবং এই বিচার যদি ন্যায়বিচার না হয়, তাহলে কয়েক বছর পরে এইটা একটা স্রেফ ‘পলিটিক্যাল’ ইস্যু হয়ে যাবে। এবং সেইটা হবে জুলাইয়ের প্রতি সবচেয়ে বড় ডিস-সার্ভিস।

এই বিচার আগামী দুই বছরের মধ্যে শেষ হওয়া উচিত। এবং কারা কারা এই বিচারের আওতায় আসবে সেইটাও অল্প সময়ের মধ্যে স্পষ্ট হওয়া উচিত। এবং এর পরে অপরাধী বাদে বাকী আওয়ামী লীগ সমর্থক কর্মীদের স্বাভাবিক নাগরিক অধিকারের উপর কোন হস্তক্ষেপ করার সুযোগ সমাজে বা রাষ্ট্রে থাকা উচিত না।

দুইটা বাজে সিনারিও হইতে পারে। এক, হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না করে সমাজে এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন বা রিকনসিলিয়েশন। দুই, ন্যায়বিচার না করে যখন তখন যারে তারে আওয়ামী লীগ বলে ভিক্টিমাইজ করা।

এই দুইটাই আমাদের জাতি হিসাবে ভবিষ্যতের জন্য ভয়াবহ খারাপ হবে। আমাদের যেইটা প্রয়োজন সেইটা হইল বিচারের ব্যাপারে বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যে একটা ঐকমত্য। তারপর সেই ঐকমত্যের আলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক অপরাধীদের বিচার সম্পন্ন করা। আওয়ামী ফ্যাসিবাদের পেছনে বহু বহু মানুষের পাপ আছে। কিন্তু তাদের সবাইকে আমরা বিচার করতে পারব না। রিয়ালিস্টিক্যালি তাদের সবার বিচার করা পসিবল না। সিলেক্টেড বড় মাপের অপরাধীদের বিচারের মধ্যে আনতে হবে। দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে।

এই বিচার শেষ হবার পরে আমাদের সামনের দিকে হাঁটতে হবে, সংবিধানের আওতায় সকল নাগরিকের নাগরিক অধিকারের পক্ষে আনকন্ডিশনালি দাড়াইতে হবে।

আর এইটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আবার কিছুদিন পরে সেই পুরানো রাজনৈতিক মারামারিতে ফেরত যাইতে হবে আমাদের। অথচ এই পুরানো বন্দোবস্ত থেকে মুক্তির জন্যই জুলাইয়ে একটা গণঅভ্যুত্থান হইছিল।’’

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘‘পলাতক ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশে ফিরতে চাচ্ছেন। কিন্তু দেশে ফিরতে তো পাসপোর্টের প্রয়োজন নেই!

সীমান্তের যেকোনো চেকপোস্টে গিয়ে আত্মসমর্পণ করলেই হয়। এরপর সোজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারপর ফাঁসির মঞ্চে।’’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com