সৌদিতে সেনা মোতায়েন করল পাকিস্তান

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:২৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:২৮:২৭ অপরাহ্ন


ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রুখতে সৌদি আরবে নিজেদের আরও সেনা মোতায়েন করেছে পাকিস্তান। 

রবিবার (২৯ নভেম্বর) পাকিস্তানের সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।

এর আগে গত শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মক্কা জোটের তিন দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের বৈঠকের একদিন পরই নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিলো পাক সেনাবাহিনী।

এই সেনারা গতকাল সৌদির উদ্দেশ্যে রওনা দেয়। আর তাদের বিদায় জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

মক্কা জোটের বৈঠকের পর ৩ দেশ যৌথভাবে সৌদিতে ইয়েমেনের হামলার নিন্দা জানান।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে উত্তেজনা চলছে। এ সময়ে সৌদির বিমানবন্দর, তেল স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে হুথিরা। সৌদিও একইভাবে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।


২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।

অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com