অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৪১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৪১:০৮ অপরাহ্ন




চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের কুলিয়ারচরে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পাওয়া এবং ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন রাফি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে দুয়েকজন নারীকে কাজ শিখিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ পরিচালনা শুরু করেন।

পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন তার এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায়ই তাকে ফোন করে ওই বন্ধুর কাছে টাকা চাইতে দেখেছেন তিনি। তবে কত টাকা পাঠিয়েছেন, তা তাদের জানা নেই।

তার ভাষ্য, আল আমিনের সঙ্গে কারো শত্রুতা ছিল না বরং তিনি দেনার চাপে ছিলেন।

নিহতের বোন রোহেনা আক্তার জানান, তার ভাই নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে গ্রিসে যেতে সহায়তা করেছিলেন। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন। গত ২৬ নভেম্বর রাতে আল আমিন ওই বন্ধুকে ফোন করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com