ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে রিট

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৪৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৪৩:৫০ অপরাহ্ন


ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুজন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী এবং বিদেশেে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন মিলে এ রিট দায়ের করেছেন।

রিটকারীদের আইনজীবী হলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আইনজীবী শিশির মনির বলেন, এই রিট আবেদনে প্রথমত, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের নিস্পৃহ আচরণের ব্যাখ্যা চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, একটি প্রভিশনাল অ্যারেঞ্জমেন্টের অর্ডার চাওয়া হয়েছে, যেন আগামী নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং আগামী ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ থেকে যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে, প্রবাসীরা যাতে সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে তার একটি রিপোর্ট আদালতে দাখিল করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।


এই বিষয়টি আদালতে জমা হয়েছে। আদালতের কার্যসূচি অনুযায়ী আমরা মনে করি, এই সপ্তাহেই এই মামলাটি শুনানির জন্য আসবে। 

আইনজীবী বলেন, ভোটার অধিকার গণতন্ত্রের এক বিরাট হাতিয়ার। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারাটা বাংলাদেশের গণতন্ত্রায়ণের পথে একটা বিরাট বাধা। ১ কোটি ৫৭ লাখ লোক বাংলাদেশি বংশোদ্ভূত, পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস করে। তার মধ্যে, বিগত সংসদ নির্বাচনে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার লিস্টে নাম তুলেছেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com