ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-১১-২০২৬ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৬ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব জনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
নেতৃত্বের নতুন দায়িত্ব পাওয়ায় তাঁদের অভিনন্দন জানাতে আয়োজিত এ আনন্দ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
আনন্দ মিছিলের নেতৃত্ব ও শুভেচ্ছা বার্তায় উপস্থিত ছিলেন এইচ এম সোহাগ, সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্তমান সভাপতি পদপ্রার্থী।
এ সময় এইচ এম সোহাগ নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাঁদের যোগ্য নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে নবনির্বাচিত দুই নেতার রাজনৈতিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স